নুরুল ফেরদৌস, কালীগঞ্জ (লালমনিরহাট)
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
বেগুন সমাচার

কালীগঞ্জে বেগুনের কেজি ৩ টাকা

কালীগঞ্জে বেগুনের কেজি ৩ টাকা

এবার রমজান মাসে হঠাৎ বেগুনের দাম কমে গেছে। যেই লম্বা বেগুনের দাম গত কয়েকদিন আগেও ৪০ থেকে ৫০ টাকা ছিল লালমনিরহাটের কালীগঞ্জে। এখন সেই বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৩ টাকা কেজি দরে। গোল বেগুনের পাইকারি কেজি ছয় থেকে আট টাকা। খুচরা ১০ টাকা কেজি। গতকাল শুক্রবার আদিতমারী সবজি গ্রাম খ্যাত কুমড়িরহাট পাইকারি বাজারে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, প্রতি বছর রমজান মাসে বেগুনসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। রমজানে ইফতারিতে বেগুনি ছাড়া যেন জমে না। বিগত বছরগুলোতে বেগুনের বাজার দর বেশি থাকায় রমজানে বেগুনের বেগুনি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছে। ভালো মুনাফা পেতে রমজানকে ঘিরে বেগুন চাষাবাদ করেন অনেক চাষি। এ বছর ঘটেছে বিপত্তি। প্রথম রমজানে পাইকারি বাজারে বেগুন ৪০ টাকা কেজি বিক্রি হলেও ছয়-সাত রমজান থেকে দরপতন ঘটে। বেগুন এখন পাইকারি বিক্রি হচ্ছে ৩ টাকা কেজি দরে। ফলে ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করার শ্রমিকের খরচই উঠছে না চাষিদের।

চাষিরা জানান, এ বছর উৎপাদন খুব বেশি হয়নি। তবু বাজারে চাহিদা নেই। চাহিদা কম থাকায় দাম কম। বাজারে নিলে ক্রেতা নেই বেগুনের। অথচ প্রথম রমজানেও প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা পাইকারি বিক্রি হয়েছে। লালমনিরহাটের সবজি গ্রাম খ্যাত কুমড়িরহাটে সবজি বিক্রিতে মন্দাভাব দেখা দিয়েছে। আগে বহিরাগত ব্যবসায়ীরা এসে ক্ষেত থেকে চাষিদের সবজি কিনে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় সবজির বাজারে বিক্রি করতেন। বর্তমানে বাজারে বহিরাগত ব্যবসায়ীরা না আসায় এ অবস্থা।

লোকসান হলেও গাছ ভালো রাখতে বেগুন তুলতে হয় বলে জানান কৃষক সাহিন মিয়া। তিনি বলেন, ২৫ শতাংশ জমিতে লক্ষাধিক টাকা খরচ করে বেগুন চাষ করে এ পর্যন্ত আড়াই লাখ টাকার বেগুন বিক্রি করেছি। বর্তমানে চাহিদা নেই; তাই দাম কম। কাঁচাবাজার এমনই, সকালের সঙ্গে বিকেলের মিল থাকে না।

কৃষক শাহের আলী বলেন, গত সপ্তাহেও ভালো দাম ছিল। তিন-চার দিন ধরে বেগুনের ক্রেতাই নেই পাইকারি বাজারে। তবে স্থানীয় খুচরা বাজারেও সাত-আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। আগে দাম ভালো পাওয়ায় বর্তমান বাজার মন্দা হলেও বেগুন চাষিদের লোকসান হয়নি।

কম দামে বেগুন কিনে খুশি ক্রেতা ছমির উদ্দিন। তিনি বলেন, বর্তমান বাজারে সবচেয়ে সস্তা সবজি হলো বেগুন। মাত্র ১৫ টাকা দিয়ে পাঁচ কেজি কিনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X