সুশোভন অর্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় হত্যার হুমকি

ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় হত্যার হুমকি

ডাইনিংয়ে খাওয়ার সময় সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। সঙ্গে অকথ্য ভাষায় গালাগালও করেন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে মেডিকেল হোস্টেলে অরাজকতা সৃষ্টি এবং হত্যার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ভুক্তভোগী জাওয়াদ হাসান খান ওই মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিজানুর ইন্টার্ন চিকিৎসক। জানা যায়, গত ২৯ জুন দুপুরে খাবার খাওয়ার জন্য হোস্টেলের ডাইনিংয়ে যান জাওয়াদ।

সে সময় সেখানে মিজানুরও ছিলেন। তাড়া থাকায় মিজানুরকে খেয়াল করেননি জাওয়াদ। সালাম না দিয়ে খেতে বসায় জাওয়াদকে ডেকে নেন ছাত্রলীগ নেতা মিজানুর। সালাম না দেওয়ার কারণ জানতে চাইলে জাওয়াদ জানান, তিনি খেয়াল করেননি এবং সেজন্য ক্ষমাও প্রার্থনা করেন। কিন্তু তারপরও জাওয়াদকে অকথ্য ভাষায় গালাগাল করে মারতে উদ্যত হন মিজানুর। ডাইনিংয়ে সবার সামনে হত্যার হুমকিও দেন।

জাওয়াদ কালবেলাকে জানান, তিনি মেডিকেল কলেজের সভাপতি গ্রুপের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যান। মিজানুরের রাজনীতি না করলেও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সম্মান করেন। ঘটনার দিন সকালেও তাকে সালাম দিয়েছেন। কিন্তু দুপুর বেলায় ডাইনিংয়ে তার সঙ্গে ওই আচরণ করেন। তিনি আরও বলেন, প্রাণনাশের শঙ্কায় অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং হোস্টেল সুপারকেও জানিয়েছি।

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, মিজানুরের এমন আচরণের ভুক্তভোগী আরও অনেকেই। তিনি নেশাগ্রস্ত অবস্থায় প্রায় সময়ই হোস্টেলের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। সাধারণ শিক্ষার্থী তো বটেই, যারা রাজনীতি করে তারাও ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। মিজানুরের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর বলে স্থানীয় রাজনীতির প্রভাব দেখায়। এলাকার সবাই তার পরিচিত, তার ডাকে হাজার হাজার লোক আসবে—এমন কথা বলে হুমকি দেন।

যদিও ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে বলে দাবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের। তিনি বলেন, এমন কোনো হুমকি দেইনি। তার সঙ্গে ওইদিন কিছু বিষয় নিয়ে রাগারাগি হয়েছে। সে ছাত্রলীগেরই একজন কর্মী। মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়। এর আগেও কিছু বেয়াদবির ঘটনা ঘটেছিল। ওই বিষয়েই তাকে জিজ্ঞেস করেছিলাম। পরে সে দুঃখ প্রকাশ করে চলে যায়। এরপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে। যেহেতু এ ঘটনায় তদন্ত হচ্ছে, তাই সত্য ঘটনা প্রকাশ পাবে।

এ বিষয়ে হোস্টেল সুপার ডক্টর সবুজ খান বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X