স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল বন্ধ, কে দেবে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ?

বিপিএলের লোগো। ছবি : সংগৃহীত
বিপিএলের লোগো। ছবি : সংগৃহীত

বিপিএল ঘিরে গত কয়েকদিন ধরে সৃষ্ট উত্তাপ রূপ নিয়েছে চরমে। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের চলমান আসর বন্ধ রাখার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তার আগে বোর্ড পরিচালক এম নাজমুলকে বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতেও সমাধান মিলছে না।

জানা গেছে, তাতে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্তার বরাতে জানা গেছে, ক্রিকেটাররা নাকি আরও একটি আলটিমেটাম দিয়েছেন। যদি নাজমুল ইস্যুতে বিপিএল সত্যিই বন্ধ করে দেওয়া হয়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পেমেন্ট বিসিবিকে দিতে হবে। যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

এই দাবি খোদ কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের। জানা যায়, ৪৮ ঘণ্টা অপেক্ষার পর তারা ক্রিকেটে ফিরে আসতেন। কিন্তু সে অবস্থা তৈরি হয়নি। বরং পরিস্থিতি এখন ‘হ-য-ব-র-ল’। যে কারণে বিপিএল এই জায়গায় এসে বন্ধ হয়ে গেলে সে দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই বহন করতে হবে। সব পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে বলে দাবি কোয়াবের।

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করায় অসংখ্য ক্রিকেটারের রুটি-রুজিও হুমকির মুখে পড়েছে। কেননা, দেশ-বিদেশের অনেক ক্রিকেটারেরই আর্থিক ভরসার অন্যতম উৎস টুর্নামেন্ট। যা নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা। সেইসঙ্গে হতাশ হয়েছেন দর্শক-সমর্থকরাও। সিলেট পর্ব ভালোভাবে সম্পন্ন হলেও ঢাকা পর্বে কোনো ম্যাচ না হয়েই এমন কোনো সিদ্ধান্ত আসবে, তা কেউ কল্পনাও করেননি।

আজ ঢাকা পর্বের প্রথম দিন খেলা দেখতে অনেক দর্শকই গিয়েছিলেন হোম অব ক্রিকেটে। কিন্তু খেলা দেখা হয়নি। আবার কবে মাঠে গড়াবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ? এখন সেটাই তাদের দেখার অপেক্ষা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X