সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসব, চলবে দুদিন

সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন। ছবি : কালবেলা
সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন। ছবি : কালবেলা

শীতের ঐতিহ্যকে ঘিরে সাতক্ষীরা সিটি কলেজে শুরু হয়েছে দুদিনব্যাপী পিঠা উৎসব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে উৎসবটির উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিঠা উৎসবের আহ্বায়ক ও উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার দে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এবারের পিঠা মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতা ও পুলিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

আয়োজকেরা জানান, শীতের ঐতিহ্য ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই পিঠা উৎসব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X