Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',27)' at line 1
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ভিসা নীতি ও নির্বাচন নিয়ে বিএনপির কাছে জানতে চাইলেন হাস

আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক
পিটার হাসের সঙ্গে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত
পিটার হাসের সঙ্গে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন। পরে দুপুরে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় দেশের চলমান রাজনীতি, আগামী নির্বাচন ও নতুন মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে দলটির অবস্থান জানতে চান পিটার হাস। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রম আইন নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল দুপুর ১টা ২০ মিনিটে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল। দুপুর ২টা ২৪ মিনিটে বেরিয়ে যান তিনি। পিটার হাসের আমন্ত্রণে ফখরুল এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে একাই অংশ নেন।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে, সে ব্যাপারে বিএনপির অবস্থান ও প্রতিক্রিয়া জানতে চান দেশটির রাষ্ট্রদূত। সরকার যেহেতু নির্বাচনী প্রক্রিয়াসহ

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সে প্রেক্ষাপটে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র এ ভিসা নীতি দিয়েছে বলে মনে করি। দলের এ অবস্থাই তুলে ধরেছি। তিনি আরও জানান, মার্কিন দূতকে জানিয়েছি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।

এর আগে গত ১৬ এপ্রিল পিটার হাসের সঙ্গে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সরকারি অফিসে ওই বৈঠক হয়। আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক সেখানে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, শ্রম আইন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য সম্বন্ধে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চেয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩ : সবার জন্য সামাজিক ন্যায়’ শীর্ষক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X