আলী ইব্রাহিম
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

মধ্যবিত্তকে চাপে রেখে এনবিআর তুষ্ট করছে ব্যবসায়ীদের

মধ্যবিত্তের করের স্তর ৫ শতাংশ বাতিল করে ১০ করা হচ্ছে
মধ্যবিত্তকে চাপে রেখে এনবিআর তুষ্ট করছে ব্যবসায়ীদের

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করলে টোটাল আর্থিক অন্তর্ভুক্তি থমকে যাবে। প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে এ অর্থের লেনদেন চলে যাবে। দুই বছর এ ধাক্কা সামাল দেওয়া গেলে দীর্ঘমেয়াদে লাভ হবে। এক্ষেত্রে কর ব্যবস্থার সহজীকরণ, কর বিষয়ে ভয়ভীতি কমাতে হবে

মাসরুর আরেফিন

চেয়ারম্যান, এবিবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন কোনো সুবিধা নেই, যা ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে না। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। শিল্প সুবিধার নামে বন্ডের অডিট থেকে শুরু করে ব্যাংক গ্যারান্টি দিয়ে শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ রাখা হচ্ছে বাজেটে। এ ছাড়া সৌরবিদ্যুৎ থেকে শুরু করে বৈদ্যুতিক কারখানা, এমনকি চার্জিং স্টেশন স্থাপনের যন্ত্রপাতিতেও শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দেশের মধ্যবিত্তের জন্য খড়্গ আসছে বাজেটে। মধ্যবিত্তের করহার অর্থাৎ করের প্রাথমিক স্তর ৫ শতাংশ প্রত্যাহার করে ১০ শতাংশ করা হচ্ছে। করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে আবার কর রেয়াত কমিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর। এতে মধ্যবিত্ত সঞ্চয়কারীদের ব্যাংক বিমুখ হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যবসায়ীদের খুশি করতে কাস্টমস বন্ডে ঢালাও সুযোগের ব্যবস্থা করেছে এনবিআর। অন্যদিকে, মধ্যবিত্তকে কৌশলে বেঁধে রেখেছে। পরিবেশবান্ধব শহর গড়তে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে কারখানা স্থাপন, এমনকি চার্জার স্টেশন স্থাপনে সরকার আগামী বাজেটে রিলিফ দিচ্ছে। কিন্তু মধ্যবিত্তের করের হার অর্থাৎ কর হারের প্রথম স্ল্যাব উঠিয়ে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হচ্ছে। আর করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে কর রেয়াত কমিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতির এ ভয়াবহ সময়ে মধ্যবিত্তের ওপর খড়্গ রয়েই গেল। যদিও নিত্যপণ্যের সোর্স ট্যাক্স কিছুটা কমিয়ে মধ্যবিত্তকে খরচ কমানোর কথা বলা হলেও আদতে এ এক শতাংশের অর্ধেক কমানোর কোনো সুফল ভোক্তা পর্যন্ত পৌঁছায় না। করের আওতা বাড়ানোর নামে এনবিআর ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করছে। এতে মধ্যবিত্তকে ব্যাংক বিমুখ করার জন্য ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রামীণ জনপদের অনেক মানুষ নিজের জমি বিক্রি থেকে শুরু করে টুকটাক জমা করা অর্থ সুরক্ষার জন্য ব্যাংকে জমা রাখেন। টিআইএন বাধ্যতামূলক করা হলে, তাদের নতুন জটিলতা তৈরি হবে। এতে ব্যাংক বিমুখ হবেন গ্রামীণ জনপদের মানুষ। কারণ টিআইএন থাকলেই প্রতি বছর রিটার্ন দিতে হবে। এজন্য প্রতি বছর শূন্য রিটার্ন দাখিল করলেও কর আইনজীবীর দ্বারস্থ হতে হবে, রিটার্ন জমা দেওয়ার জন্য। এতে ভোগান্তিও বাড়বে, ব্যাংক বিমুখ হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্রঋণ সংস্থার ওপর নির্ভরশীল হতে পারে। এতে গ্রামীণ জনপদে ব্যাংকের হিসাব খোলার হার কমতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন কালবেলাকে বলেন, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করলে টোটাল আর্থিক অন্তর্ভুক্তি থমকে যাবে। প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে এ অর্থের লেনদেন চলে যাবে। তবে দুই বছর এ ধাক্কা সামাল দেওয়া গেলে দীর্ঘমেয়াদে লাভ হবে। অবশ্য এক্ষেত্রে কর ব্যবস্থার সহজীকরণ, কর বিষয়ে ভয়ভীতি কমাতে হবে। এ ছাড়া গ্রামীণ জনপদ থেকে শুরু করে মফস্বল শহরে ইন্টারনেটের স্পিড এবং অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার বাড়াতে হবে। তবে প্রাথমিক ধাক্কা নিয়ে খুবই শঙ্কিত বলেও জানান এ কর্মকর্তা।

সূত্র আরও জানায়, আগামী অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের খুশি করতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি সহজতর করছে সরকার। আগামী অর্থবছর থেকে সব ধরনের রপ্তানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবেন। এ ছাড়া বন্ডের অপব্যবহার বন্ধে প্রতি বছর যে অডিটের বাধ্যবাধকতা রয়েছে, তা তুলে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী বাজেটে জেনারেল বন্ডের মেয়াদ তিনগুণ বাড়ানো হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে মোটরসাইকেল থেকে শুরু করে স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, ক্রোকারিজ, ডায়াপারসহ ১০ ধরনের পণ্য শুধু ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। শুধু তা-ই নয়, বিনিয়োগ বাড়াতে অফডক ও আইসিডি মালিকানার ক্ষেত্রে বিদেশিদের ৪৯ শতাংশের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেওয়া হচ্ছে। এতে যে কেউ চাইলেই বাংলাদেশে অফডক ও আইসিডি চালাতে পারবেন। আর বড়লোক বা ব্যবসায়ীদের খুশি করতে বৈদ্যুতিক গাড়ি আমদানির শুল্ক ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ করা হচ্ছে। আর ৫০ হাজার ডলারের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক নির্ধারণ হচ্ছে ৮০ শতাংশ। এ ছাড়া প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতেও শুল্ক ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৭৩ শতাংশ করা হচ্ছে। এর বাইরে রেজিস্ট্রেশন খরচও অর্ধেক করা হচ্ছে। আগামী বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে সার্ভার, প্রিন্টার, মনিটরের সব শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের তুষ্ট করার অংশ হিসেবে অথরাইজড ইকোনমিক অপারেটররা (এইও) কোনো ধরনের নিরীক্ষা প্রতিবেদন ছাড়াই পণ্য খালাস করতে পারবেন। আর কীটনাশক আমদানিতে প্রতিবার প্রত্যয়ন নিতে হবে না। একবার প্রত্যয়ন নিয়েই বছরজুড়ে কীটনাশক আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। মোবাইল, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন উৎপাদনকারীরা ২০৩০ সাল পর্যন্ত শুল্ক সুবিধা পাবেন। ব্যবসায়ীদের এমন অসংখ্য সুবিধার সুখবর থাকলেও মধ্যবিত্তের জন্য কার্যত সুখবর নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X