ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না

শাহজাহান ওমর
শাহজাহান ওমর। ছবি: সংগৃহীত
শাহজাহান ওমর। ছবি: সংগৃহীত

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করে ঝালকাঠি-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও ক্ষমতায় যেতে পারবে না।

গতকাল শুক্রবার বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সদ্য বিএনপি ত্যাগ করা শাহজাহান ওমর বলেন, ‘ব্যাঙের প্রস্রাবে আছাড় খাওয়া যায় না, বাঘের গর্জন শোনা যায়। কিন্তু শিয়ালের হুক্কাহুয়া বড় বিচ্ছিরি। আমি কোন খানের কথা বলছি আপনারা বুঝতে পারছেন। কোনো দল নির্বাচনে না গেলে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়।’

তিনি নিজ পরিবারের কথা উল্লেখ করে বলেন, ছয় ভাইয়ের পাঁচ ভাই মুক্তিযোদ্ধা। আমার তিন বোন মুক্তিযোদ্ধা, আমার স্ত্রী মুক্তিযোদ্ধা। যদিও আমরা কেউ ভাতা নিই না। যুদ্ধ করেছি ভাতার জন্য নয়।

এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানকে ইঙ্গিত করে বলেন, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার দ্বারা কোনো আওয়ামী লীগের লোক ক্ষতিগ্রস্ত হয়নি। আমি স্বাধীনতার পক্ষের লোক। আমি জয় বাংলার লোক।

এ সময় তাকে আওয়ামী লীগে বরণ করে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X