আবু তালহা রায়হান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছেন সমঝোতাপ্রত্যাশী দলগুলোর নেতারা | ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছেন সমঝোতাপ্রত্যাশী দলগুলোর নেতারা | ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন ১১ দলীয় আসন সমঝোতাপ্রত্যাশী জোটের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এ বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে, বৈঠকটিতে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের অন্যতম শরিকদল খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু। তিনি বলেন, সমঝোতাপ্রত্যাশী দলগুলোর বৈঠক চলছে। আমাদের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইসলামী আন্দোলনের বিষয়ে খসরু বলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা উপস্থিত নেই।

বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। তার দাবি, আজ বেলা ১১টায় তাদের দাওয়াত করা হয়। এই সময়টাতে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

কালবেলা/এটিআর/এমএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X