মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে আগুন

মিরসরাইয়ে চলন্ত তুলাবাহী কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা
মিরসরাইয়ে চলন্ত তুলাবাহী কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা

মিরসরাইয়ে চলন্ত তুলাবাহী কাভার্ডভ্যানে আগুন লেগেছে। পরে খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী তুলাবাহী কাভার্ডভ্যানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকা পার হওয়ার সময় কাভার্ডভ্যান থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। বিষয়টি কাভার্ডভ্যান চালক মো. মিলন হোসেনকে জানানো হলে দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কাভার্ডভ্যানের চালক মো. মিলন হোসেন বলেন, চট্টগ্রাম থেকে তুলা নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলাম। মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় পৌঁছালে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বিষয়টি জানালে দ্রুত গাড়ি সড়কের পাশে পার্কিং করে নেমে যায় এবং তুলার রোলগুলো নামিয়ে ফেলি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ১০টি তুলার রোল নষ্ট হয়েছে। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ছাড়া প্রায় ১ কোটি টাকার তুলা আমরা উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ডভ্যানের ভেতর থেকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X