মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

জ্যোতি বসু

স্মরণ
জ্যোতি বসু

কমরেড জ্যোতি বসু ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট জননেতা। তিনি ভারতের সিপিআই (এম) দলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম পলিটব্যুরোর একজন এবং ১৯৬৪-২০০৮ সাল পর্যন্ত তিনি সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী ছিলেন, যা বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এক ইতিহাস। ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও তিনি পার্টির সিদ্ধান্তে সে পদ প্রত্যাখ্যান করেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে অবসর নেন। জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই, কলকাতার ৪৩/১ হ্যারিসন রোডের (বর্তমান মহাত্মা গান্ধী রোড) বাসভবনে। বিলেত থেকে আইন পাস করে এসে তিনি আইনজীবীর পেশা গ্রহণ না করে লালমনিরহাটে চলে যান রেল শ্রমিকদের মধ্যে কমিউনিস্ট পার্টি গড়তে। ১৯৬২ সালে তিনি সিপিএমে যোগদান করেন। ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। জীবনে একবারই ১৯৭২ সালে বরানগর কেন্দ্রে তিনি পরাস্ত হন। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান কৃতজ্ঞচিত্রে স্মরণ করা হয়। গঙ্গার পানি বণ্টন চুক্তিতে তার প্রচেষ্টা অনস্বীকার্য। রাজনীতিতে তার বিশাল ব্যক্তিত্ব ও দূরদর্শিতার কাছে বাম ঘরানার কেউ এখনো পৌঁছাতেই পারেননি। জ্যোতি বসু ২০১০ সালের ১৭ জানুয়ারি দীর্ঘ রোগভোগের পর কলকাতায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X