মাহবুব সরকার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

গণপূর্তের মাঠে ধান্দার আখড়া!

ধানমন্ডি ৪ নম্বর মাঠ। ছবি : কালবেলা
ধানমন্ডি ৪ নম্বর মাঠ। ছবি : কালবেলা

একপাশে গণপূর্ত অধিদপ্তরের সাইনবোর্ডে লেখা, ‘খেলার মাঠ। স্থানীয় বাসিন্দাদের খেলাধুলার জন্য, কোন প্রকার বাণিজ্যিক উদ্দেশ্যে মাঠ ব্যবহার করা যাবে না।’ ধানমন্ডি ৪ নম্বর মাঠের এ ঘোষণা সাইনবোর্ডেই সীমাবদ্ধ, বাস্তবে নয়। গণপূর্ত অধিদপ্তর মাঠ উন্মুক্ত করে রেখেছে স্থানীয় বাসিন্দাদের খেলাধুলার জন্য। কিন্তু স্থানীয় একটি চক্র এ মাঠ ভাড়া দিয়ে বছরে হাতিয়ে নিচ্ছে প্রায় কোটি টাকা। মাঠের অভ্যন্তরে স্থাপনাও তৈরি করা হয়েছে, যা একাধিক ব্যক্তির বসবাসের জন্য ব্যবহার করা হচ্ছে। ওই স্থাপনায় মাদক সেবন ও নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগও আছে।

বিভিন্ন করপোরেট হাউজের ক্রীড়া উৎসব, বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সামাজিক ইভেন্টের জন্য মাঠ ভাড়া দেওয়া হয়। নামসর্বস্ব এক প্রতিষ্ঠান ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। গণপূর্ত বিভাগের ধানমন্ডি অঞ্চল থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়েছে, ‘এ মাঠ স্থানীয় বাসিন্দাদের খেলাধুলার জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এটা ইজারা দেওয়া হয়নি। এ মাঠ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ।’

বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী সম্প্রতি মাঠ ভাড়া দেওয়ার দায়িত্বে থাকা শাহাদাৎ হোসেন খানের সঙ্গে কথা বলছিলেন, যার অডিও এসেছে কালবেলার হাতে। মাঠ ভাড়া দেওয়ার ইস্যুতে শাহাদাৎ হোসেন বলছিলেন, ‘নির্দিষ্ট দিনে প্রতি ঘণ্টার জন্য ভাড়া হিসেবে ২ হতে ৩ হাজার টাকা নেওয়া হয়। টাকার অঙ্কটা কত হবে—তা নির্ভর করছে কবে ও কখন তার ওপর।’ যদিও কালবেলার কাছে মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ওই শাহাদাৎ হোসেন, ‘এটা সরকারি মাঠ। সবাই খেলাধুলার জন্য এটা ব্যবহার করতে পারেন। আমরা শুধু সমন্বয়ের দায়িত্ব পালন করছি। তবে হ্যাঁ, মাঠ রক্ষণাবেক্ষণের জন্য কিছু ডোনেশন নেওয়া হয়ে থাকে।’ মাঠ ব্যবহারকারীদের কাছ থেকে ভাড়ার অর্থ নেওয়া হচ্ছে ধানমন্ডি ক্রিকেট একাডেমির নামে ছাপানো রসিদ দিয়ে।

রাজধানীতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনকভাবে কমছে খেলার মাঠের সংখ্যা। এ কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকার কিশোর-তরুণরা এ মাঠে খেলতে এলেও স্থানীয় ওই চক্রের কারণে মাঠেই প্রবেশ করতে পারেন না। এ নিয়ে প্রায়ই নানা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। তেমনি একই ঘটনা সম্প্রতি আদালতে গড়িয়েছে, যার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

ধানমন্ডির বাসিন্দা আরমান হোসেন অপু অভিযোগ করেন, সাধারণ মানুষ এ মাঠ ব্যবহার করতে পারছেন না। স্থানীয় প্রভাবশালীদের হাতে জিম্মি মাঠ। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা আরমান হোসেন অপুর কথায়, ‘সকালে ধানমন্ডি ৪ নম্বর মাঠে বাচ্চা নিয়ে খেলতে গেলে ঢুকতে দেওয়া হয় না। মাঠের অভ্যন্তরে কয়েকজন বসবাস করেন। তারা এ মাঠে খেলাধুলা করতে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ মাঠ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X