স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইচ্ছে করেই কি ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন দিয়াজ?

আলোচিত সেই ঘটনাটি। ছবি : সংগৃহীত
আলোচিত সেই ঘটনাটি। ছবি : সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনাল শেষ হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। বরং অতিরিক্ত সময়ের এক পেনাল্টি মিস পুরো ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজ কি সত্যিই গোল করতে পারেননি—নাকি ইচ্ছা করেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন? এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু।

রোববার (১৮ জানুয়ারি) রাতে মরক্কো ও সেনেগালের শিরোপা লড়াই ছিল নাটকীয়তায় ভরা। নির্ধারিত ৯০ মিনিটে সমতা, তারপর ইনজুরি টাইমে এমন এক মুহূর্ত আসে—যা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মরক্কো পেনাল্টি পায়। ১২ গজ দূর থেকে ব্রাহিম দিয়াজের পা থেকে আসতে পারত শিরোপা নিশ্চিত করা গোল।

কিন্তু যা ঘটল, তা অবিশ্বাস্য। ব্রাহিম জোরালো শট না নিয়ে মাঝখানে হালকা ‘প্যানেনকা’ চেষ্টা করেন। সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি সহজেই তা ঠেকিয়ে দেন। সেই মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়।

পেনাল্টির ঠিক আগে সেনেগালের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করা হয়েছিল। এ নিয়ে মাঠে তুমুল উত্তেজনা তৈরি হয়—এমনকি সেনেগাল কিছু সময়ের জন্য খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়ার হুমকিও দেয়। এই প্রেক্ষাপটেই ব্রাহিমের পেনাল্টি মিসকে অনেকেই ‘স্পোর্টসম্যানশিপ’ বা নৈতিক অবস্থান হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ দাবি করছে, ব্রাহিম ইচ্ছাকৃতভাবেই গোল করেননি—কারণ তিনি মনে করেছিলেন, সেনেগাল অন্যায়ভাবে গোল থেকে বঞ্চিত হয়েছে। আবার অনেকে বলছেন, এটি নিছক খারাপ সিদ্ধান্ত ও চাপের মুহূর্তের ব্যর্থতা।

পেনাল্টি মিসের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে সেনেগাল একমাত্র গোলটি করে শিরোপা নিশ্চিত করে। ফলে ব্রাহিমের সেই মুহূর্ত এখন ইতিহাসের অংশ—কিন্তু বিতর্ক হয়তো আরও দীর্ঘদিন চলবে।

ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন ঘুরছে—এটা কি ভুল, নাকি পরিকল্পিত ‘ফেয়ার প্লে’?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X