স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি থামাল পাকিস্তান

পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা
পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে চলমান অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে অন্য দলগুলোর ওপরও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের বিশ্বকাপ-সংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো ক্যাম্প, পরিকল্পনা বা বিশ্বকাপ-কেন্দ্রিক কার্যক্রম এগোবে না। একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে—যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, তখন কী করণীয় হবে।

এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সামনে এসেছে বাংলাদেশের অবস্থান। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং তাদের উদ্বেগকে “যুক্তিসংগত ও বাস্তবসম্মত” বলে উল্লেখ করেছে।

পিসিবির ঘনিষ্ঠ সূত্র বলছে, বাংলাদেশ ইস্যুর সমাধান না হলে পাকিস্তানও নিজের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে। অর্থাৎ প্রয়োজন হলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। কিন্তু বাংলাদেশকে ঘিরে সৃষ্ট এই অচলাবস্থা পুরো টুর্নামেন্টের ওপরই ছায়া ফেলছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে শক্ত অবস্থান নেয়, তাহলে আইসিসিকে নতুন সমাধানের পথ খুঁজতে হবে। নইলে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের কূটনৈতিক সংকট দেখা দিতে পারে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১০

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৩

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৪

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৫

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৬

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৭

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৮

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৯

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

২০
X