বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চার দশক পর ফের একসঙ্গে তারা

প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক I ছবি: সংগৃহীত
প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক I ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু অভিনেতা নয়, বরং তারা একেকটি যুগ। প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক—এই তিন দাপুটে তারকার একসঙ্গে পর্দা কাঁপানো উপস্থিতি শেষবার দেখা গিয়েছিল ১৯৮৪ সালের কালজয়ী ছবি ‘শত্রু’-তে। অঞ্জন চৌধুরীর পরিচালনায় নির্মিত এই ছবি মুক্তির পর বক্স অফিসে যে তোলপাড় তুলেছিল, তা আজও দর্শকের স্মৃতিতে অমলিন।

তারপর কেটে গেছে দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময়। এই সময়ে আলাদা আলাদা পথে হেঁটে তারা গড়েছেন বাংলা সিনেমার স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়, উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র। কিন্তু একসঙ্গে—এই তিন কিংবদন্তিকে একই ছবিতে দেখার স্বপ্ন রয়ে গিয়েছিল অপূর্ণ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চার দশক পর আবারও এক ফ্রেমে ফিরছেন প্রজেনজিৎ, চিরঞ্জিত ও রঞ্জিত মল্লিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত, চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেইলার। এ অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে জানতে চাওয়া হয়, চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আবারো একসঙ্গে কাজ করবেন কি না? জবাবে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, ‘আমরা খুব শিগগির একটি সিনেমা করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি দীপকদা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিতদা একসঙ্গে সিনেমা করব।’

প্রসেনজিৎ চ্যাটার্জির কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, এটা অনেকদিন ধরে ও বলছে।‘ তবে কোন সিনেমায় একসঙ্গে কাজ করবেন তা জানাননি তারা।

২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও চিরঞ্জিত চক্রবর্তী। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন, আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চ্যাটার্জি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X