স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া লোগো। গ্রাফিক্স : কালবেলা
ক্রিকেট অস্ট্রেলিয়া লোগো। গ্রাফিক্স : কালবেলা

পাকিস্তান সফরের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার মাহলি বেয়ার্ডম্যান ও সিডনি সিক্সার্সের বোলার জ্যাক এডওয়ার্ডস। দুজনেরই এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১০ জন খেলোয়াড়ই কেবল এই সিরিজে থাকছেন। বাকিরা ইনজুরি পুনর্বাসন ও কাজের চাপ ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

নাথান এলিস, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স পাকিস্তান সিরিজ খেলবেন না; তারা সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হবেন।

চলমান বিগ ব্যাশ লিগে ভালো পারফরম্যান্সই বেয়ার্ডম্যান ও এডওয়ার্ডসের সুযোগ পাওয়ার মূল কারণ। ২০ বছর বয়সী বেয়ার্ডম্যান পার্থ স্কর্চার্সের হয়ে আট উইকেট নিয়েছেন, আর এডওয়ার্ডস সিডনি সিক্সার্সের হয়ে শিকার করেছেন ১৫ উইকেট।

এ দুই নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন শন অ্যাবট, বেন দ্বারশুইস, মিচ ওউয়েন, জশ ফিলিপ ও ম্যাট রেনশ। স্কোয়াডের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ।

লাহোরে তিন ম্যাচ

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—

  • ২৯ জানুয়ারি
  • ৩১ জানুয়ারি
  • ১ ফেব্রুয়ারি

বিবিএল ফাইনালে থাকা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষ করেই দলে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, “এই সিরিজটি তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক পরিবেশে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ এটি।”

তিনি আরও যোগ করেন, “বেয়ার্ডম্যান আগেও দলের সঙ্গে ছিল, আর এডওয়ার্ডস গত বছর ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে ছিল—তাই তারা পুরোপুরি অপরিচিত নয়।”

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন দ্বারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওউয়েন, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X