ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

কার কথা ঠিক?

কার কথা ঠিক?

নাজমুল হোসেন শান্ত টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বোর্ডকে আগে থেকেই অবহিত করে এমন ঘোষণা দিয়েছেন—নিশ্চিত করেন নাজমুল হোসেন। কিন্তু তার এমন সিদ্ধান্তের আগে ও পরে বিসিবির বিভিন্ন দায়িত্বে থাকা পরিচালকদের মন্তব্যগুলো দেখলে মনে হবে কেউই কিছু আঁচ করতে পারেননি। খোদ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বক্তব্যগুলো মেলালে আরও অস্পষ্টতা তৈরি হয়। কিছুই জানতেন না তারা! শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘না, এ রকম কোনো কথা হয়নি।’ এরপর গতকাল যখন আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন! তখন নাজমুল আবেদীন বললেন, ‘আমরা জানতাম না সে আজই (গতকাল) সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেবে। এরকম কোনো কথা হয়নি। তবে আপনারাও জানেন, এ নিয়ে একটা আলোচনা চলছিল। আমরা যদিও ভেবেছিলাম, এ নিয়ে আরও কথা হবে। এখনই সিদ্ধান্ত জানাবে—এটা আশা করিনি।’ দুই ভাষায় দুটি উত্তর পাওয়া যাচ্ছে। প্রথমে তিনি বলেছিলেন এমন কোনো কথা হয়নি। পরে তিনি বললেন এখনই বলবে, সে রকম আলাপ হয়নি।

এবার শান্তর অধিনায়কত্ব ছাড়ার পেছনেও কিছু ঘটনাকে এক করে দেখা যায়। শ্রীলঙ্কা সফরের ঠিক এক দিন আগেই সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের ব্যাপারে লম্বা সময় দায়িত্ব পালনের কথা বলেছিলেন নাজমুল হোসেন। ঠিক সেদিনই সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে হওয়া এক জরুরি বোর্ড সভায় নাজমুল হোসেনকে সরিয়ে ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। তার পর থেকেই নাজমুল হোসেন টেস্টেরও নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন এই আলাপটা উঠতে শুরু করে। তিন সংস্করণে ভিন্ন তিন অধিনায়ক পছন্দ নয় নাজমুল হোসেনের। কদিন আগেই ধানমন্ডিতে বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকেও এ বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, ‘এরকম কোনো কিছু শুনতে চাই না আমরা। তিন অধিনায়কের সিদ্ধান্তটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত।’

গতকাল শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা শোনার পর রংপুরে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড সভাপতি ডিরেক্টরদের মধ্যেই একজন। বোর্ড প্রেসিডেন্টের এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যা সিদ্ধান্ত নেওয়া হয় তা বোর্ডের একক সিদ্ধান্ত এবং নীতিগত সিদ্ধান্ত।’ অর্থাৎ নাজমুল হোসেনের অধিনায়কত্ব কেড়ে নেওয়া কিংবা তাকে এক সংস্করণের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ডের নীতিগত সিদ্ধান্ত ছিলেন বলে জানান বুলবুল। প্রেসিডেন্টের একক কোনো সিদ্ধান্ত সেখানে ছিল না বলেও নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X