ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

উঠান বৈঠক ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
উঠান বৈঠক ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগে নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X