ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

থাইল্যান্ড ম্যাচে র‌্যাংকিংয়ে চোখ বাংলাদেশের

থাইল্যান্ড ম্যাচে র‌্যাংকিংয়ে চোখ বাংলাদেশের

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ অক্টোবর প্রথম এবং ২৮ অক্টোবর দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। ম্যাচ দুটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ফিফা র‌্যাংকিংয়ে উন্নতিতে দৃষ্টি রাখছে টিম বাংলাদেশ।

গতকাল থাইল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার মাহমুদা অনন্যা বলছিলেন, ‘মঙ্গলবার রাতে আমরা খুব ভালোভাবে থাইল্যান্ড এসে পৌঁছেছি। থাইল্যান্ডে আসার পর আজকে প্রথম অনুশীলন করেছি। যারা ভুটানে ছিল, তারা আজ টিমের সঙ্গে অনুশীলন করেছে। দলের সবাই ভালো আছে, সুস্থ আছে।’

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি প্রসঙ্গে বাংলাদেশ ম্যানেজার মাহমুদা অনন্যা বলছিলেন, ‘আশা করছি থাইল্যান্ডের সঙ্গে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে পারব। যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুইটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরুটা ভালো করতে চাচ্ছি। থাইল্যান্ড যেহেতু আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে অনেকটা এগিয়ে আছে। আমরাও চেষ্টা করব, আমাদের র‌্যাংকিং আরও এগিয়ে আনতে। আশা করছি আমাদের শুরুটা ভালো হবে।’

সর্বশেষ জাতীয় দলের স্কোয়াডে দুটি পরিবর্তন এনে থাইল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ দল। জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাদের পরিবর্তে প্রধান কোচ পিটার বাটলার আস্থা রেখেছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখার ওপর।

মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল-সবুজরা সঙ্গী হিসেবে পেয়েছে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানকে। এশিয়ান পরাশক্তি চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। আসরের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নিবিড় অনুশীলনে ছিল। চট্টগ্রাম থেকে ফেরার পর ঢাকায় দুদিন কাটিয়ে প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেছে বাংলাদেশ নারী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X