ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বর্ষপূর্তি সভায় প্রাধান্য পেল ‘গঠনতন্ত্র’

বর্ষপূর্তি সভায় প্রাধান্য পেল ‘গঠনতন্ত্র’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্ষপূর্তির সভায় মূলত আলোচনা হলো গঠনতন্ত্র হালনাগাদ করার ইস্যুতে।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এ সময় তিনি বলেন, ‘আজ তাবিথ এম আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর পূর্ণ করল। সভাপতি নির্বাহী কমিটির সবাইকে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে। হামজা-সামিতের মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছেন। এমন অনেক ইতিবাচক বিষয় ছিল। ব্যর্থতা থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

বাফুফে গঠনতন্ত্র হালনাগাদ করতে কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি কাজ করছে। খসড়াও তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘সভায় গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশ্ব ফুটবল সংস্থ-এশিয়ান ফুটবল সংস্থার গাইডলাইন অনুসারে গঠনতন্ত্র সংশোধন করা হচ্ছে। নির্বাহী কমিটির অনেকে মতামত রেখেছেন। গঠনতন্ত্র নিয়ে ৫০-৬০ শতাংশ কাজ হয়েছে মাত্র। আরও সভা ও সময় লাগবে।’ গত বছরের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের তিন দিন পর টানা দ্বিতীয় সাফ জিতেছে নারী দল। বাফুফে চ্যাম্পিয়ন দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। সভায় এ প্রসঙ্গে অবশ্য কোনো আলোচনাই হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেলা ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১০

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১১

রামিসা হত্যা মামলার রায় আজ

১২

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৩

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৪

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৫

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৬

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৯

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

২০
X