ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ

বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ

হারানো গৌরব ফিরিয়ে আনার কথাটি ঘুরেফিরে আসছে কাবাডিতে। যার বড় মানদণ্ড এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার করা। এ কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। ইরান থেকে পদক নিয়ে ফেরার পর ঘরের মাঠে নারী কাবাডি বিশ্বকাপে প্রত্যাশা আরও বেশি। প্রত্যাশা-প্রাপ্তির সংযোগ ঘটানোর ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এ লড়াইয়ে জিতলে সেমিফাইনালের টিকিট পাবে লাল-সবুজরা, নিশ্চিত হবে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পদকও। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে। চার সেমিফাইনালিস্টের পরের অবস্থান অর্থাৎ পঞ্চম স্থান নিয়ে আসর শেষ করতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবার সে অবস্থান থেকে উন্নতির লক্ষ্য নিয়েই আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে ম্যাট ছাড়তে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও এবার ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে তিনি বলেন, ‘দলে ছোটখাটো কিছু চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে—কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X