স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

২০১৮ সালেও চুলে এই রঙ করেছিলেন নেইমার। ছবি: সংগৃহীত
২০১৮ সালেও চুলে এই রঙ করেছিলেন নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার বরাবরই বেশ ফ্যাশন সচেতন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও নতুনত্ব দেখা গেল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চেহারায়। নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে ব্রাজিলের এই তারকাকে। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তার ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট।

শনিবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, চুলে আগের তুলনায় আরও হালকা সোনালি রং করেছেন নেইমার। দুই পাশ দিয়ে চুল ছোট করে ফেলেছেন। আর মাথার ওপরের দিকের চুলগুলো বেশ লম্বাই রেখেছেন সান্তোস তারকা। তাঁর নতুন হেয়ারস্টাইলটি অনেকটা ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়ের সঙ্গে মিল রয়েছে। সে সময়ও চুলে ব্লন্ড রং করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

নেইমার আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই টুর্নামেন্টটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি। এরপরও অভিজ্ঞতার ওপর আস্থা রেখে বিশ্বকাপ দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ৩৪ বছর বয়সী ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরকে হারিয়েছে ব্রাজিল।

বর্তমানে কাফের চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। আগামী সপ্তাহে আবারও অনুশীলনে ফেরার কথা রয়েছে তার। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠবেন নেইমার, এমনটাই আশা করছে ম্যানেজমেন্টের।

সবশেষ ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে দলের সঙ্গে ক্লিভল্যান্ড ভ্রমণ করেননি নেইমার। নিউজ জার্সিতেই থেকে গেছেন তিনি। সুস্থ হয়ে ওঠার জন্য সেখানে ফিজিক্যাল থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন নেইমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X