ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
নারী ফুটবল লিগ

দলবদল শুরু আজ

দলবদল শুরু আজ

বাংলাদেশের নারী ফুটবল লিগের দলবদল শুরু হবে আজ রোববার। শনিবার বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে লিগ শুরু হবে।

২০২৩-২৪ মৌসুমে সর্বশেষ লিগ মাঠে গড়িয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন একাডেমি। গত মৌসুমে লিগ হয়নি। আর্থিক সংকটসহ বিভিন্ন ক্লাব খেলতে অনীহা দেখায়। শনিবার বাফুফে ভবনে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে নারী উইংয়ের চেয়ারপারসন দলবদল শুরুর দিনক্ষণ ঘোষণা করেন। জাতীয় ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের যে ১১টি ক্লাব সিলেক্ট করা হয়েছে ফিফা থেকে, সেই ১১টি ক্লাব নিয়ে আজ (শনিবার) বসেছিলাম। আমরা লিগটা কখন শুরু করব, দলবদল কখন করব, সবকিছু নিয়ে আলোচনা করেছি। আমরা আগামীকাল অর্থাৎ ১৪ থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। এই ১৩ দিন এবং ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে। লিগ শেষ হবে ৩১ জানুয়ারি।’ এবারের নারী লিগের দলবদলে প্রতিটি দল চারজন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন। ম্যাচে একসঙ্গে খেলতে পারবেন তিনজন। নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘একটি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন এবং সর্বনিম্ন ২৩ জন নিবন্ধন করতে পারবেন। এ বছর আমরা একটা জিনিস বাধ্যতামূলক করেছি—সেটা হচ্ছে বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়দের। প্রতিটি দলে চারজন অনূর্ধ্ব-১৭ এবং সর্বনিম্ন চারজন অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড় থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘একইভাবে শুরুর একাদশ যখন মাঠে নামবে, সেখানে অনূর্ধ্ব-১৭-এর দুজন নামবে, অনূর্ধ্ব-২০-এর দুজন নামবে। আর যদি খেলোয়াড় রিপ্লেস করতে হয়, তখনো বয়সভিত্তিকের জায়গায় বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়ই বদলি নামবে। এটা হচ্ছে এবারের নতুন সংযোজন। আমরা বয়সভিত্তিক পর্যায়কে আরও উন্নত করার জন্য এটা অন্তর্ভুক্ত করেছি।’ নারী ফুটবল লিগে দলবদলের ঘোষণায় স্বস্তি পেয়েছেন ঋতুপর্ণা-মনিকা-আফঈদারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X