কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘ছিন্ন বিশ্বে’ একতার গান

আজ বিশ্বকাপ শুরু
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিশ্বকাপ মানে যুদ্ধ। জয়-পরাজয়ের আখ্যান। আজ কানাডা, আমেরিকা ও মেক্সিকোতে সেই আখ্যানের গল্পগুলোর মঞ্চায়ন শুরু হবে ১৬ স্টেডিয়ামে। বিরোধ-সংক্ষোভে রক্তাক্ত হতে থাকা পৃথিবী ফুটবল নিয়ে খেলার আনন্দে মেতে উঠবে। ৪৮টি দল রক্তপাতহীন যুদ্ধ শেষে হাতে পাবে একটা সোনার ট্রফি।

মাত্র ৩৮ দিনের ব্যাপ্তি! কিন্তু বিশ্বকাপের অভিঘাত চিরকাল ব্যাপ্তির সীমা পেরিয়ে অসীমের দিকে ডানা মেলে। সেই ডানায় কোটি মানুষের স্বপ্নের শিহরন। একটা সোনার কাপের হাতছানিতে সেই স্বপ্নের শিহরনে দুলতে দুলতে গোটা দুনিয়া এসে দাঁড়িয়েছে কানাডা-আমেরিকা-মেক্সিকোর দুয়ারে। স্বপন পাড়ের ডাক শুনেও যারা যেতে পারবেন না, তাদের জন্য আছে টেলিভিশন আর ডিজিটাল মাধ্যম।

কিন্তু কেন এই উন্মাদনা? যুদ্ধ-প্রেম-মহানুভবতার গল্পে চরিত্র করা? ১২৪৮ জন ফুটবলার খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের হয়ে। এরাই বিশ্বকাপ গল্পের মূল চরিত্র। কিন্তু সবাই গল্পের নায়ক নন। বড়জোর পার্শ্বচরিত্র। বিশ্বকাপের নায়ক হবেন হাতেগোনা কয়েকজন। তাদের মধ্যে দু-চারজনকে পাওয়া যাবে মহানায়ক হিসেবে—কাতার বিশ্বকাপে লিওনেল মেসির মতো। কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো। এটুকু লেখার পর বিশ্বকাপ নামের এই মহাকাব্যিক আখ্যানের নায়ক হওয়ার মতো কয়েকটা মুখ ভেসে উঠছে মনের কোণে। যাদের একজন অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। আছেন নেইমারও।

কিন্তু রক্তপাতহীন বিশ্বকাপের যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে একটি দল। হতে পারে সেই দলের নাম ব্রাজিল কিংবা স্পেন। আর্জেন্টিনা কিংবা ফ্রান্স। জার্মান কিংবা নেদারল্যান্ডস। পর্তুগাল-ইংল্যান্ডকেই বা বাদ দেবেন কোন যুক্তিতে। আসলে এই অনিশ্চয়তাই বিশ্বকাপকে মহান করে তোলে। চরিত্রগুলোও সবুজ ক্যানভাসে বল পায়ে গল্প লিখতে লিখতে সুমহান হয়ে ওঠেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X