ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়া সফরের আগেই দুশ্চিন্তা

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এ সিরিজকে ঘিরে দল নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় পেসার-নির্ভর দল গঠনের পরিকল্পনা থাকলেও চোট ও ব্যক্তিগত কারণে পেস আক্রমণেই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সবচেয়ে বড় উদ্বেগের নাম নাহিদ রানা। চোটের কারণে এ তরুণ পেসারকে পাওয়া নিয়ে এখনো কাটেনি শঙ্কা। জানা গেছে, তার চোটের সর্বশেষ অবস্থা আজ আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বর্তমান পরিস্থিতিতে নাহিদের সিরিজ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাই বেশি জোরালো হয়ে উঠেছে। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট গুরুতর বলেই জানিয়েছে একটি সূত্র। সেক্ষেত্রে এই গতিময় পেসারকে ছাড়াই অস্ট্রেলিয়ার কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের বোলিং বিভাগকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল এক প্রশ্নের উত্তরে বলেন, ‘এগুলো আসলে ফিজিও, ট্রেইনার এবং ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা সিদ্ধান্ত নেবে এবং ওরা ওভাবে ম্যানেজ করছে। এর বাইরে আর বেশি কিছু জানা নেই।’

তবে চোটের দুশ্চিন্তার মাঝেও স্বস্তির খবর রয়েছে। অস্ট্রেলিয়া সফরে দলে ফিরতে পারেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। একই সঙ্গে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও সিরিজে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন শরিফুল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। অন্যদিকে, লিটনের কাফ মাসলের চোটও গুরুতর নয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিসিবি নিশ্চিত করেছে, তার চোট নিয়ে বড় কোনো শঙ্কা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে পারবেন এ অভিজ্ঞ ক্রিকেটার। দুজনই আগামী ১ কিংবা ৩ আগস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেক্ষেত্রে আরও দুই সপ্তাহ নিজেদের প্রস্তুতি সারার সুযোগ

পাবেন তারা। অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের জন্য বরাবরের মতোই কঠিন পরীক্ষা। স্বাগতিকরা দুই টেস্টেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ছন্দে থাকা বাংলাদেশও প্রতিপক্ষকে চমকে দেওয়ার প্রত্যাশায় রয়েছে। সে কারণেই পূর্ণ শক্তির দল গঠনই এখন নির্বাচকদের প্রধান অগ্রাধিকার।

জানা গেছে, পেস আক্রমণ আরও শক্তিশালী করতে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডানহাতি পেসার হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব শিগগির তিনি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যোগ দেবেন। তার পরিবর্তে এলপিএলে খেলতে যাবেন রিপন মণ্ডল। অন্যদিকে, পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ ডানহাতি পেসার এবাদত হোসেন। ফলে পেস বিভাগে কিছুটা চাপ তৈরি হলেও হাসানের অন্তর্ভুক্তিতে সে ঘাটতি সামাল দেওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X