আবু শামা, কুবি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

কুবিতে মিটিংয়েই সীমাবদ্ধ জুলাই হামলার তদন্ত

দেওয়া হয়নি কোনো বরাদ্দ
কুবিতে মিটিংয়েই সীমাবদ্ধ জুলাই হামলার তদন্ত

গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। দেড় বছর পার হয়ে গেলেও মিটিংয়েই সীমাবদ্ধ থেকে গেছে তদন্ত কমিটির কাজ।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীরা। ওই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গত ২৮ এপ্রিল একটা তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গঠনের পাঁচ মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধীদের শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান।

তদন্ত কমিটি জানায়, কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়ে নিদিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে কমিটি গঠনের পর তিনটি সভা হয়েছে। কমিটির তদন্তকাজে সহযোগিতায় তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে চিঠি পাঠানো হলেও এখনো কোনো দপ্তর বা বিভাগ থেকে তথ্য পায়নি তদন্ত কমিটি।

এদিকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলেও কোনো বাজেট দেওয়া হয়নি বলে জানিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য। ফলে বাজেটের অভাবে আটকে আছে তদন্তের কাজ। যদিও এরই মধ্যে তদন্ত কমিটি লজিস্টিক সাপোর্ট ও অন্যান্য খরচের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বাজেট চেয়ে চিঠি দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো বাজেট পাস করা হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে জড়িতদের শাস্তি দিয়েছে, সেখানে কুবি প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। হামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন, এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক নাহিয়ান বলেন, গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে ১৮ ও ২৯ জুলাই হামলা চালায়। কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো চাকরিতে পুনর্বহাল করেছে। যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের শাস্তি না দিয়ে পুরস্কৃত করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, অনেক শিক্ষক ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে হামলায় সহযোগিতা করেছেন। তৎকালীন বঙ্গবন্ধু পরিষদের একাধিক শিক্ষক এতে জড়িত ছিলেন। এক বছর পার হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। হামলায় জড়িতদের আমাদের সঙ্গে ক্লাসে বসা বা পড়ানো মেনে নেওয়া যায় না।

শিক্ষার্থীদের ওপর হামলায় সংশ্লিষ্টতা ও অভিযুক্তদের নামে ব্যক্তিগত মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী। সেখানে আওয়ামী নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন, সাবেক প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাদের নাম রয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও আইন বিভাগের প্রধান মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কিছু নাম আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে তা বলতে পারছি না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ইন্টারভিউ ও তথ্য গ্রহণের প্রক্রিয়া চলছে।

তদন্ত কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, তদন্তের কাজ চলমান। আমরা এরই মধ্যে তিনটি সভা করেছি। সামনের সপ্তাহে একটি সভা আছে। আমরা বিভাগ ও দপ্তরে চিঠি দিয়েছি। তবে কারও সহযোগিতা পাচ্ছি না। আমরা আবারও চিঠি দেব। এ ছাড়া এসব কাজের জন্য একটা বাজেট দরকার। বাজেটের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছি। বাজেট পেলে কাজের অগ্রগতি হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি করেছি। আমি আশা করি, শিগগির কাজটি শেষ হবে।

বাজেটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা মৌখিকভাবে আমাকে জানিয়েছেন। তাদের বলেছি ফাইল নোট দিলেই আপনারা অর্থ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X