চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

সাফল্য
চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

চুয়াডাঙ্গার এক তরুণ উদ্ভাবক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন আরও একটি গৌরবময় স্বর্ণপদক। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫ ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ এ রোবটের উদ্ভাবক। বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের এ প্রতিনিধিত্বই সেরা প্রমাণিত হয়।

জিহাদের তৈরি হেক্সাগার্ড রোভার একটি বহুউদ্দেশ্য রোবট, যা তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামরিক নিরাপত্তার চাহিদা মেটাতে। রোবটটির বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে— ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপ সহনশীলতা ও স্টেইনলেস স্টিল বডি, ধোঁয়া ভেদকারী ক্যামেরা ও গ্যাস সেন্সর, বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ সক্ষমতা, সীমান্ত নজরদারির জন্য নাইট ভিশন ক্যামেরা, বিষাক্ত গ্যাস শনাক্তকরণ ও জরুরি সরবরাহ বিতরণ ব্যবস্থা।

জাহিদ হাসান জিহাদ জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে পারেন না, সেখানে প্রাথমিক আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু করে বোমা নিষ্ক্রিয়করণ পর্যন্ত বিভিন্ন কাজে এ রোবট ব্যবহার করা যাবে।’

এ সাফল্য জিহাদের কাছে রাতারাতি আসেনি। এর আগেই তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান, ওয়াইস বাংলাদেশ রাউন্ডে রৌপ্য পদক এবং ড্রিমস অব বাংলাদেশ স্পেশাল অ্যাওয়ার্ড লাভ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জিহাদের এই অর্জনে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। সে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X