কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির মনোনয়ন ঘিরে ৮ জেলায় বিক্ষোভ-অবরোধ

মনোনয়ন বাতিল দাবি
বাঁ থেকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে রেলপথ আটকে বিক্ষোভ করেন মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সমর্থকরা ও মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। ছবি : কালবেলা
বাঁ থেকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে রেলপথ আটকে বিক্ষোভ করেন মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সমর্থকরা ও মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও সড়ক ও রেলপথ অবরোধ, কোথাও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশের পর তাতে নাম না দেখে ওইদিন রাতেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং আগুন জ্বালিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন দলটি থেকে মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবারও অন্তত ৮ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন মনোনয়ন না পাওয়া বিএনপি নেতাদের কর্মী-সমর্থকরা। এর মধ্যে গতকাল মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার সদ্যঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে রেলপথ আটকে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা। নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ করেন মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রার্থীর নাম ঘোষণা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ঘোষিত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তার অনুসারীরা। মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীদের একাংশ। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহমেদ তৈবুর রহমান হিরনের সমর্থকরা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বেবী নাজনীন মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ নীলফামারীর কিশোরগঞ্জে: নীলফামারী-১৫ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা সমর্থকরা। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এই সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক দুর্দিনে দেশে এবং দেশের দলের জন্য কাজ করেছেন।

মনোনয়ন না পেয়ে ক্ষোভ রিটা রহমানের: রংপুর-৩ (সদর-মহানগর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিটা রহমান। তার অভিযোগ, তার থেকে যোগ্য কাউকে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করতেন। কিন্তু যাকে শহরের লোকেরা ‘চাঁদাবাজ ও দখলদার’ বলেন, তার পক্ষে কাজ করবেন কীভাবে।

বরিশালে অভিমান ভাঙাতে ফরহাদের বাসায় রাজীব আহসান: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়ে অন্য মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় গিয়ে একে অন্যকে মিষ্টিমুখ করান। গতকাল বিকেলে বরিশাল নগরীর কালীবাড়ী রোডে মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় যান রাজীব আহসান।

একমঞ্চে ‘মনোনয়নবঞ্চিত’ তিন প্রার্থী: মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকায় (শ্রীনগর ও সিরাজদীখান) বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় ‘বঞ্চিত’ তিন নেতা এক মঞ্চে উঠলেন। গতকাল দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রীনগর ডাকবাংলো এলাকায় পথসভা হয়। এ সময় মনোনয়ন না পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী বক্তব্য দেন।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১১

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১২

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৪

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৫

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৬

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৭

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৮

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৯

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

২০
X