খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া বলেন, কিছুটা বিলম্বে হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছেন, সঠিক ঠিকানায় এসেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট, তা ভুলে গিয়ে এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করেছে। আমরা বিশ্বাস করি, পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।

এর আগে গত ২৪ নভেম্বর ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X