স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজভাবে জেতা ম্যাচকে অপ্রয়োজনীয় নাটকে ঠেলে দিয়েও শেষ হাসি হাসল চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে দরকার ছিল ১০ রান, হাতে মাত্র দুই উইকেট। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল চট্টগ্রাম।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের শুরুটা মোটামুটি হলেও দ্রুতই ছন্দ হারায় ইনিংস। ওপেনিং জুটিতে ২৪ রান ওঠার পর ১৫ বলে ১৭ রান করা অ্যাডাম রসিংটনকে ফিরিয়ে দেন এস এম মেহরব। এরপর দলীয় ২৮ রানের মধ্যেই আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় (৩ বলে ৪) কট অ্যান্ড বোল্ড হন মেহরবের বলে। পরের ওভারেই বিনুরা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন নাইম শেখ (৭ বলে ৭) এবং একই ওভারে সাদমান ইসলামও ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন।

মাঝের ওভারে পরিস্থিতি সামাল দেন হাসান নওয়াজ ও শেখ মেহেদী। দু’জনে গড়ে তোলেন ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২৫ বলে ২৮ রান করা মেহেদীকে বোল্ড করে এই জুটি ভাঙেন সন্দীপ লামিচানে। এরপর হাসান নওয়াজের সঙ্গে ৩৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন আসিফ আলী। তবে বিনুরা ফার্নান্দো ফের আঘাত হেনে ২৫ বলে ২৭ রান করা আসিফকে ফেরান।

শেষদিকে ম্যাচ ফের জটিল হয়ে ওঠে। ১৩ বলে ১৩ রান দরকার থাকতেই আমের জামাল (৮) ও আবু হায়দার রনি (১) আউট হলে ম্যাচ গড়ায় শেষ বলের সমীকরণে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় খেলে ৩৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসান নওয়াজ।

এর আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১২৮ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ২১ রানে ভাঙে ওপেনিং জুটি। আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মুহাম্মদ ওয়াসিম ১৪ বলে ১৯ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। নাজমুল হোসেন শান্ত (৭ বলে ৭) ও তানজিদ হাসান (১২ বলে ৫) দ্রুত বিদায় নেন।

মাঝের ওভারে রাজশাহীর ব্যাটিংয়ে তেমন কোনো বড় জুটি গড়ে ওঠেনি। মুশফিকুর রহিম ১২ বলে ১৫, রায়ান বার্ল ১০ বলে ১১ এবং এস এম মেহরব ১৯ বলে ১৯ রান করে আউট হন। শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে অপরাজিত ১৪ রান করলেও স্কোর বড় করতে পারেনি দলটি।

চট্টগ্রামের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আমের জামাল, যিনি ২২ রান খরচায় তিনটি উইকেট নেন। এ ছাড়া শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও হাসান নওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ছয় ম্যাচে চার জয়ে তালিকার চার নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X