কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে এ কম্পন অনুভূত হয়।

তথ্যটি নিশ্চিত করে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পে পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তান প্রভাবিত হয়েছে।

দ্য ডন জানায়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয় এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগ থাকায় এই অঞ্চলে ভূকম্পন নিয়মিত ঘটনা।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X