স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

বিপিএলে অভিষেক মৌসুমেই হতাশার ভার বইছেন নোয়াখালী এক্সপ্রেসের সমর্থকরা। নোয়াখালী থেকে বাসভর্তি দর্শক সিলেটে গিয়ে দিনের পর দিন গলা ফাটালেও জয় দেখার সুযোগ হয়নি। ছয় ম্যাচে ছয় হার—এই বাস্তবতায় সমর্থকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন সৌম্য সরকার।

চলতি আসরে সময় স্বল্পতার কারণে পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয় নোয়াখালী। প্রথমবার দল পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন জেলার সমর্থকরা। নিলামের আগে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লসের মতো ক্রিকেটারদের দলে ভেড়ানোয় ভালো কিছুর স্বপ্নও দেখেছিলেন তারা।

কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। চোটের কারণে কুশল মেন্ডিস খেলতে আসেননি, জনসন চার্লসকেও মাঠে দেখা যায়নি, আর ব্যক্তিগত কারণে সৌম্য নিজেও কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে দল একের পর এক হারে পড়ে যায় চাপে। তবুও নোয়াখালী শহর থেকে সমর্থকরা বাস ভাড়া করে সিলেটে এসে দলকে সমর্থন জুগিয়েছেন—ফেরার পথে তাদের সঙ্গী হয়েছে কেবল হতাশা।

এই সমর্থকদের কষ্টের কথা স্বীকার করে সৌম্য বলেন, “তাদের জন্য সত্যিই খারাপ লাগে। আমরা চেষ্টা করছি তাদের খুশি করতে, কিন্তু পারছি না। তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে—এই জায়গা থেকে আমরা তাদের কাছে ‘সরি’ বলি, কারণ আমরা জিততে পারছি না।”

পারফরম্যান্স বিশ্লেষণে সৌম্য সরাসরি ব্যাটিং ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন। তাঁর মতে, অধিকাংশ ম্যাচেই পাওয়ার প্লেতে দল বিপদে পড়েছে। “প্রায় প্রতি ম্যাচেই প্রথম ছয় ওভারে তিন বা চারটি উইকেট পড়ে যাচ্ছে। রান না হওয়ার এটাও বড় কারণ,” বলেন বাঁহাতি ওপেনার।

তবে চেষ্টা আর মানসিকতার ঘাটতি নেই বলেই দাবি সৌম্যের। “শেষ কয়েকটি ম্যাচে দেখেছি, সবাই একটা ম্যাচ জেতার জন্য মরিয়া। সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো কারণে আমরা একসঙ্গে ক্লিক করতে পারছি না,” যোগ করেন তিনি।

টানা হারের বৃত্ত থেকে বের হতে পারলে তবেই হয়তো নোয়াখালীর সমর্থকদের দীর্ঘ যাত্রার কষ্ট সার্থক হবে—এটাই এখন সৌম্যদের বড় চ্যালেঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X