কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

শহীদ আনোয়ারা উদ্যানটি ডিএনসিসির কাছে হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
শহীদ আনোয়ারা উদ্যানটি ডিএনসিসির কাছে হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

মেট্রোরেল নির্মাণকাজের জন্য ৭ বছর ধরে বন্ধ ছিল ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান। কাজ শেষে উদ্যানটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উদ্যানে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের হাতে পার্কের কাগজপত্র তুলে দেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে। উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করব। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।

তিনি আরও বলেন, শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।

অনুষ্ঠানে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিষ্কার করে ফেলা হবে।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের এক করুণ স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের বা উদ্যানটির নাম। মেট্রোরেলে নির্মাণের কাজ শুরুর পর থেকে এখানে নির্মাণসামগ্রী রাখার কাজে ব্যবহার করতো মেট্রোরেল কর্তৃপক্ষ। এ কারণে পার্কটি সর্বসাধারণের ব্যবহারের অনুপযোগী ছিল।

ফার্মগেটে পার্ক বা উদ্যানের এই জায়গাটি গণপূর্ত অধিদপ্তরের। এটা রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। অধিদপ্তরের অনুমতি নিয়ে ২০১৮ সাল থেকে মেট্রোরেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে ব্যবহার করায় উদ্যানটি। জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। ৭ বছর পর শুক্রবার উদ্যানটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X