স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন নানা জল্পনা ও আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয়, যা শেষ পর্যন্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সাম্প্রতিক এই আলোচনার সূত্রপাত হয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএলের সর্বশেষ মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯.২০ কোটি রুপিতে দলে নেয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ পড়েন এই বাংলাদেশি পেসার। অভিযোগ ওঠে, ভারতের বিভিন্ন স্থানে কট্টরপন্থী সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরোক্ষ প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও।

এই প্রেক্ষাপটে বিসিবি ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, “একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং আইসিসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই মন্তব্য করা উচিত। প্রতিটি ধাপে কথা বললে অকারণ অনিশ্চয়তা তৈরি হয়—যেটা এখন দেখা যাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত বদলে যায়, তখন আগের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই আমার মনে হয়, আগে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিন, তারপর সেটা সবাইকে জানান।”

নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা নিয়েও মত দেন তামিম। তার ভাষায়, “আমরা যখন আগে ভারতে গিয়েছি, তখন এ ধরনের পরিস্থিতির মুখে পড়িনি। নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা ছিল না। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। যেহেতু আমার হাতে সব তথ্য নেই, তাই মন্তব্য করতে চাই না। তবে একটা কথা বলব—পৃথিবীর অনেক সমস্যাই আলোচনা আর সংলাপের মাধ্যমে সমাধান করা যায়।”

সবশেষে বিসিবিকে সংযত ও আলোচনাভিত্তিক পথে এগোনোর পরামর্শ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার মতে, পারস্পরিক যোগাযোগ ও সমঝোতার মাধ্যমেই এই জটিল পরিস্থিতির সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১০

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১১

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১২

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৩

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৪

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৬

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৮

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৯

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

২০
X