কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত ‘পতনের মুখে পড়বেন’।

খামেনি অভিযোগ করেন, ইরানের ভেতরে সাম্প্রতিক বিক্ষোভকে উসকে দিতে বিদেশি শক্তির মদদ রয়েছে। তার ভাষায়, এসব শক্তি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের জনগণ অতীতেও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এবারও তা ব্যর্থ হবে। তিনি দাবি করেন, বাইরের শক্তির চাপ বা হুমকিতে ইরান তার পথ পরিবর্তন করবে না।

খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং সরকারের নীতির বিরুদ্ধে ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও নতুন করে বাড়ছে।

ইরান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এসব বিক্ষোভ পুরোপুরি অভ্যন্তরীণ নয় এবং বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করছে। খামেনির বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X