কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন বিএনপির ১২ নেতা

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী, ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন, ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৯ জানুয়ারি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে অনেক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X