কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

রমজানের আগেই কেটে যাবে এলপিজি সংকট

জ্বালানি উপদেষ্টাকে অপারেটরদের আশ্বাস
রমজানের আগেই কেটে যাবে এলপিজি সংকট

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে চলা রমজানের আগেই দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আশ্বস্ত করেছেন দেশের এলপিজি আমদানিকারক ও অপারেটররা। গতকাল মঙ্গলবার বিকেলে রেলভবনে জ্বালানি উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এ আশ্বাস দেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে। সভায় জ্বালানি বিভাগের সচিব, বিইআরসির চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে জ্বালানি উপদেষ্টার কাছে এলপিজি আমদানির মাসভিত্তিক তথ্য উত্থাপন করা হয়। সে হিসাব অনুযায়ী চলতি জানুয়ারি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এবং ফেব্রুয়ারি মাসে ১ লাখ ৮৪ হাজার ১০০ টন এলপিজি আমদানি করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করবে মেঘনা ফ্রেস এলপিজি লিমিটেড। কোম্পানিটি চলতি মাসে এবং ফেব্রুয়ারি মাসে ৩০ হাজার টন এলপিজি আমদানি করবে। এরপরই রয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানি চলতি ও আগামী মাসে ২৫ হাজার টন করে আমদানি করবে। এ ছাড়া বিএম এনার্জি (বিডি) লিমিটেড, পেট্রোম্যাক্সসহ মোট ১২টি কোম্পানি এলপিজি আমদানি করবে।

সভায় জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে এবং রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন।

এ সময় পরিকল্পিতভাবে মূল্য বাড়ানোর অভিযোগ অস্বীকার করে অপারেটররা উপদেষ্টাকে জানান, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। চলতি মাসে নির্ধারিত এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X