সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুত শাহজালাল-শাহ পরানের মাজার

হযরত শাহপরান (রহ.) মাজার। ছবি : সংগৃহীত
হযরত শাহপরান (রহ.) মাজার। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর শ্বশুরবাড়ি সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাতে তার আগমনকে কেন্দ্র করে সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পুরো সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সেখান থেকে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন।

এ উপলক্ষে মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে জানান, তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি আজ রাতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন এবং পরে শ্বশুরবাড়িতে যাবেন।

তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সশরীরে কাছে পাওয়াকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১০

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১২

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৩

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৪

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৫

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৬

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৯

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

২০
X