কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯-এর রুল ১২(১) এবং অবদানকারী ভবিষ্য তহবিলের নিয়মাবলি, ১৯৭৯-এর রুল ১২ অনুযায়ী, সরকারি হিসাবে অন্তর্ভুক্ত জিপিএফ ও সিপিএফের মুনাফার হার স্লাবভিত্তিক নির্ধারণ করা হলো।

নির্ধারিত হার অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির ওপর মুনাফার হার ১৫ লাখ টাকা পর্যন্ত ১৩ শতাংশ। ১৫ লাখ ১ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ। ৩০ লাখ ১ ও তদূর্ধ্ব পর্যন্ত ১১ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে জমাকৃত চাঁদার ওপর মুনাফার হার ১৫ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ। ১৫ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এক রকম নয়। তাই স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে জিপিএফের স্লাবভিত্তিক সর্বোচ্চ হারকে বিবেচনায় রেখে তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

২০২৪-২৫ অর্থবছরেও জিপিএফ ও সিপিএফে মুনাফার হার একই ছিল। সে হিসাবে মুনাফার হার অপরিবর্তিত থাকল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X