ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচন শুধু সরকার নয়, পদ্ধতি পরিবর্তনেরও : উপদেষ্টা রিজওয়ানা

ফরিদপুরে গণভোটের প্রচারে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
ফরিদপুরে গণভোটের প্রচারে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

ফরিদপুরে সরকারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের নির্বাচন হচ্ছে অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচন। এটি শুধু সরকার পরিবর্তনের নয়, বরং পদ্ধতি পরিবর্তনেরও নির্বাচন। এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচারের অংশ হিসেবে ভোটের গাড়ি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগ এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছে। ভারসাম্য রক্ষার্থে আমরা সবাইকে নিয়ে ১১টি প্রশাসনিক সংস্কার কমিশন করেছি। তাদের প্রতিবেদনের আলোকে জাতীয় পর্যায়ে চারটি প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আসবে, জনগণ ক্ষমতায়িত হবে, প্রশাসন জবাবদিহির আওতায় আসবে এবং কোনো একক দল আর একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। একই সঙ্গে বিরোধী দলগুলোর যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।

স্বৈরাচারবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরশাসনের আমলে আমরা আন্দোলন করেছি। স্বৈরাচার সরে গেলেও তা ফ্যাসিবাদের রূপ নিয়ে আবার ফিরে এসেছিল। আমাদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বৈরাচার পতন হয়েছে, গণভোটের মাধ্যমে সেটিকে আরও শক্তিশালী করতে হবে। তাই সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।

এ প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা. বাইজিদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী রিয়াজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি প্রচারের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে র‍্যালিটি সমাপ্ত হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X