কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

লঘুদণ্ড দিয়ে এনবিআরের দুই কর্মকর্তাকে পুনর্বহাল

বরখাস্তের আদেশ প্রত্যাহার
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়া দুজন কর্মকর্তার সাজা পরিবর্তন করা হয়েছে। আগে তাদের বরখাস্ত করা হলেও সম্প্রতি এক সিদ্ধান্তে তাদের ‘লঘুদণ্ড’ দিয়ে সেই আদেশ প্রত্যাহার করেছে এনবিআর।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা আদেশ থেকে জানা যায়, কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব ফেলে সংস্কার আন্দোলনে যোগ দিতে বাধ্য করতে সংগঠকের ভূমিকা পালনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকার মূল বেতন দুই ধাপ অবনমিত করা হয়েছে। একই সঙ্গে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে কাস্টমসের উপকমিশনার সাহাদাত জামিলের বেতনের দুই ধাপ অবনমন করে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এনবিআরের আন্দোলনের নেতৃত্ব দেওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব ছিলেন। গত বছরের ৩ জুলাই তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট এক আদেশে এনবিআরের কাস্টমস বিভাগের ওই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যেখানে এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন ও দেশের রাজস্ব কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়।

এনবিআর আদেশে বলা হয়েছে, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকায় কর্মরত থাকাকালে ২০২৫ সালের ২১ মে হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক বার্তা দিয়ে এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করে নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। ওই বার্তায় ঢাকার কর্মকর্তাদের রাজস্ব ভবনে উপস্থিত থাকা এবং ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়। এনবিআরের ভাষ্য অনুযায়ী, এসব বার্তার মাধ্যমে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পরিত্যাগে উদ্বুদ্ধ করেন এবং সংগঠকের ভূমিকা পালন করেন।

এ ঘটনায় কর্তৃপক্ষ মনে করে, তার এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০ এ বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং একই বিধিমালার ৩২ বিধি অনুযায়ী অসদাচরণের শামিল। পাশাপাশি এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় বর্ণিত ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেহেলা সিদ্দিকার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সব নথি ও প্রতিবেদন পর্যালোচনা শেষে কর্তৃপক্ষ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(২)(ঘ) বিধি অনুযায়ী শাস্তি হিসেবে তার বেতন গ্রেড দুই ধাপ অবনমিত করার সিদ্ধান্ত নেয়। একই আদেশে তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X