সাভার প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদক ও আটক দুই ব্যবসায়ী। ছবি : কালবেলা
হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদক ও আটক দুই ব্যবসায়ী। ছবি : কালবেলা

রাজধানীর সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাভার সেনা ক্যাম্পের একটি টহল দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করে।

তল্লাশিকালে আটক ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X