রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

রংপুরের কাউনিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
রংপুরের কাউনিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের অর্থ নেই, আমরা চাঁদাবাজ-টেন্ডারবাজদের টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের আগের দিন যারা লুঙ্গি, শাড়ি কিংবা অগ্রিম টাকা নিয়ে আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখ্যান করতে হবে। একদিনের সুবিধার জন্য যদি আপনারা তাদের দাসত্ব করেন, তাহলে সেই দাসত্ব পাঁচ বছর আপনাদের ভোগাবে। আমরা টাকা, লুঙ্গি বা স্কুল ব্যাগ দিতে পারব না। আমাদের জন্য মাত্র দশ দিন খাটুন- আমরা আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করব।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসাকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি লুঙ্গি-শাড়ি দিয়ে ভোট কিনতে চান, তাকে কেবল নির্বাচন মৌসুমেই দেখা যায়। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই, কর্মসংস্থানের রূপরেখা নেই, দক্ষতা-যোগ্যতারও অভাব রয়েছে। উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে তার কোনো ভবিষ্যৎ ভাবনা নেই।

তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত, মাদক দিয়ে যাদের জীবিকা চলে- তাদের কাছ থেকে সমাজ কখনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। বিড়ির ধোঁয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রতি মানুষের আস্থাও উড়ে গেছে।

বিএনপির বিরুদ্ধে ‘না’ ভোটের গোপন প্রচারণার অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’ কার্যক্রম চালাচ্ছে। এই দ্বিচারিতা বন্ধ করে জনগণের কাতারে এসে স্পষ্ট অবস্থান নিন। আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ক্ষমতাকাঠামোর ইতিবাচক পরিবর্তন আনব ইনশাআল্লাহ।

জাতীয় পার্টিকে লক্ষ্য করে তিনি বলেন, এই ভোটের মধ্য দিয়েই জাতীয় পার্টির আনুষ্ঠানিক জানাজা হবে। তারেক রহমান, নাহিদ ইসলাম, ডা. শফিকুর রহমানসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকলেও ভারতের একটি রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন করতে হবে। তারা আগেই রাজনৈতিকভাবে মৃত।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খানসহ অন্য নেতারা।

এর আগে রোববার বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর অঞ্চলে এনসিপির এই কর্মসূচির সূচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X