চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে কর্মবিরতি করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে কর্মবিরতি করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নিয়েছেন।

বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মবিরতির প্রভাবে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তারা।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম বলেন, সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না। বন্দরের কোনো যন্ত্রপাতি আজ সকাল থেকে চালু হয়নি।

তিনি জানান, বিকেল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। একই দাবিতে রোববারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে কিছু লোক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে বন্দরের ভেতরে জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নৌ-চ্যানেলেও কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, শনিবার (৩১ জানুয়ারি) হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে এবং পণ্য ডেলিভারি স্বাভাবিকভাবেই কিছুটা দেরিতে শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুই দিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো বিক্ষোভ কর্মসূচি চলছে।

এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X