কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা আমার হাত শক্ত করলে তারেক রহমানের হাত শক্ত হবে। তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একটা ইন্টারভিউতে বলেছেন ‘এই দেহেন মেয়েদের বাইরে যাওয়া মানে, মেয়েদেরকে ধীরে ধীরে বেশ্যাবৃত্তিতে ফেলে দেওয়া।’ যারা মেয়েদের সম্পর্কে এমন চিন্তা করে তাদের ভোট দেবেন আপনারা?

তিনি বলেন, আজ দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী-স্ত্রী রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আমি দেখি রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করে। সেই নারীদের তারা ঘরে তুলে দিতে চায়। আমি মা-বোনদের বলে দিতে চাই- ভোট যা আছে নারীদের। আপনারা যদি নিজের পায়ে নিজে কুড়াল দেন। আমার কিছু করার নেই। দয়া করে ভোটটা জামায়াতকে দিয়েন না।

টুকু বলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর মাঠে ছিল। তার জন্য আমরা জেল, জুলুম অত্যাচার ও এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। আমাদের নেত্রী জেল জুলুম খেটেও কারো কাছে মাথা নত করেনি এবং শেষে মৃত্যুবরণ করেছে। তার জানাজায় এত মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা আর হবে না বলে মনে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X