কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন অর্থবছরের বাজেট পাস

আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
নতুন অর্থবছরের বাজেট পাস

মাত্র দুই মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার পর জাতীয় সংসদে পাস হলো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। গতকাল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ লাখ ১০ হাজার ৮৪০ কোটি টাকার নির্দিষ্টকরণ বিল-২০২৩ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন অর্থবছরের মূল বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বার্ষিক মূল্যস্ফীতি ৬ শতাংশে সীমিত রেখে সাড়ে ৭ শতাংশ ধরা হয়েছে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। এর আগে রোববার সংসদে অর্থবিল ২০২৩ পাস হয়।

সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের আইন ছাড়া কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। আবার ৯০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংযুক্ত তহবিল থেকে আইনের দ্বারা নির্দিষ্টকরণ ছাড়া সরকারের অর্থ বরাদ্দ বা ব্যয় না করার বাধ্যবাধকতা আছে। সংবিধানের এ নির্দেশনার ভিত্তিতে প্রতিবছর রাজস্ব আয় ও ব্যয়ের জন্য সংসদে দুটি বিল পাস করতে হবে। এর একটি অর্থবিল। অন্যটি নির্দিষ্টকরণ বিল। অর্থবিলের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যে বিভিন্ন খাতে কর ও শুল্ক হার নির্ধারণ করা হয়। আর নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সারা বছরের ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়।

প্রতিবছর সংসদে বাজেট উপস্থাপনের সময় ওই অর্থবছরের জন্য মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটিই নির্দিষ্টকরণ বিল। এর ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। বাজেট পাসের দিন তারা ওই মন্ত্রণালয়ের সমালোচনা তুলে ধরে বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। এবার বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন সংসদ সদস্য মোট ৫০৩টি ছাঁটাই প্রস্তাব আনেন। অন্যান্য বছর সব প্রস্তাবের ওপর আলোচনা না হলেও গুরুত্বপূর্ণ ১০ থেকে ১৫টি মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা করেন বিরোধীদলীয় সদস্যরা। কিন্তু এবার নজিরবিহীনভাবে দুটি ছাড়া আর কোনো মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার সুযোগ পাননি তারা। বাণিজ্য মন্ত্রণালয় ও সাস্থ্যসেবা বিভাগের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বাকি সব মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব স্পিকার তার ক্ষমতাবলে সরাসরি ভোটে দেন।

১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে।

গত ১ জুন অর্থমন্ত্রী ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখ’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন। এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা, করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা ২০ হাজার কোটি টাকা, কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা, আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা।

বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। একই সময়ে আয়ের প্রাক্কলন হচ্ছে ৫ লাখ কোটি টাকা। এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এ ঘাটতি পূরণে সরকার কোন খাত থেকে কত টাকা ঋণ নেবে, তারও একটি ছক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ ঋণ নেবে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণ হিসেবে নেবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

১০

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১১

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৪

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৫

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৬

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৭

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৮

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৯

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

২০
X