ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৮:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

মিল্টনের আশ্রম থেকে উদ্ধার সেলিমের ‘কিডনি অক্ষত’ আছে

পেটে কাটা দাগ দেখে সেলিম মিয়ার কিডনি চুরির আশঙ্কা করেছিল তার পরিবার। ছবি: কালবেলা
পেটে কাটা দাগ দেখে সেলিম মিয়ার কিডনি চুরির আশঙ্কা করেছিল তার পরিবার। ছবি: কালবেলা

মাস ছয়েক আগে নিখোঁজ হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়া (৪০)। কোথাও তার সন্ধান মিলছিল না। গত মঙ্গলবার আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর তার পেটে কাটা দাগ নিয়ে তৈরি হয় সন্দেহ। পরিবার সেলিমের কিডনি চুরির আশঙ্কা করলেও পরে তা সত্যি হয়নি।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সেলিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাতে রিপোর্ট দেখে মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. হাসানুল ইসলাম আকাশ জানান, সেলিমের দুটি কিডনিই অক্ষত আছে। তবে শরীরের যে জায়গাটিতে কাটাছেঁড়ার দাগ রয়েছে, সেই জায়গা দিয়েই সাধারণত অস্ত্রোপচার করা হয়। যে কারণে মূলত সন্দেহ তৈরি হয়েছিল।

তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে সম্ভবত শিকলে বেঁধে রাখা হয়েছিল। সে কারণে ওই স্থানে ক্ষত সৃষ্টি হয়ে থাকতে পারে।

সেলিম উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দরিদ্র হাসিম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সরেজমিন সেলিমের পেটে অস্ত্রোপচারের দাগ দেখা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সেলিম বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এরই মধ্যে মিল্টন সমাদ্দারের আশ্রমের আড়ালের নানা অনিয়ম নিয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে মিল্টনের আশ্রমের ফেসবুক পেজে সেলিমের ছবি দেখতে পায় তার পরিবার। এরপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ আশ্রমে এসে তাকে শনাক্ত করেন। পরে থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

গতকাল শনিবার দুপুরে সরেজমিন সেলিমের বাড়িতে দেখা যায়, গুরুতর

অসুস্থ অবস্থায় একটি ভাঙাচোরা ঘরে শুয়ে আছেন সেলিম। পাশেই বসা মা রাবিয়া খাতুন, বাবা হাসিম উদ্দিন ও চাচাতো ভাই আব্দুর রশিদ। এ সময় কথা হয় মা রাবিয়া খাতুনের সঙ্গে। তিনি কান্না করে বলেন, আমার ছেলের কিডনি নিয়ে গেছে ওই আশ্রয়দাতারা। এ সময় তিনি সেলিমের পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন দেখান।

তার পরিবার জানায়, বিষয়টি নিয়ে সন্দেহ হলে শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জের ইমিউন নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলট্রাসনোগ্রাম করানোর জন্য। তবে ওইদিন সেলিমের পেটে বেশি ব্যথা থাকায় তা সম্ভব হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে সেলিমের কিডনি চুরি করা হয়েছে—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় জমায় সাধারণ মানুষ। খবর পেয়ে শুক্রবার বিকেলে সেলিমের বাড়িতে যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।­

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১০

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১১

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১২

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৩

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৫

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৬

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৭

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৮

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৯

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

২০
X