ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার, ইনসেটে ডা. জাহেদুল ইসলাম। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার, ইনসেটে ডা. জাহেদুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে।

আহত ডা. জাহেদুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা হই। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুদূর সামনে চলে যায় এবং গাড়িটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও ভাগনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

ডা. জাহেদুল বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। বরং কোনো ষড়যন্ত্র বা হত্যাচেষ্টার অংশ হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X