কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

জিটিসিএলের সঞ্চালন চার্জ বাড়ল

জিটিসিএলের সঞ্চালন চার্জ বাড়ল

সরকারের নির্বাহী আদেশে গ্যাসের সঞ্চালন ও বিতরণ চার্জ বাড়ানো হয়েছে। এতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন চার্জ ঘনমিটারপ্রতি ৪৭ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ২ পয়সা করা হয়েছে। এ হিসাবে দ্বিগুণের বেশি বেড়েছে সঞ্চালন চার্জ। গতকাল বৃহস্পতিবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সঞ্চালন চার্জ চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম আপাতত বাড়ছে না। এ ছাড়া আপস্ট্রিম কোম্পানিগুলোর (বাপেক্স, বিজিএফসিএল ও এজিএফএল) ওয়েলহেড মার্জিনও বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে ক্যাবের সিনিয়র সহসভাপতি ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম বলেন, নির্বাহী আদেশে যেভাবে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এর ভয়াবহ ফল ভোগ করতে হবে। গত বছরের মার্চে গণশুনানিতে কোম্পানিগুলো গ্যাসের দামের পাশাপাশি বিতরণ চার্জ বাড়ানোর আবেদন করে। যদিও শুনানিতে বিইআরসি টেকনিক্যাল কমিটি সব কোম্পানিই মুনাফায় আছে উল্লেখ করে প্রতিবেদন দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X