কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

চিলিতে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হলো ২০ হাজার বাসিন্দাকে

চিলিতে দাবানল। ছবি : সংগৃহীত
চিলিতে দাবানল। ছবি : সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগের কারণে চিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নুবলে ও বিওবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এছাড়া দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বোরিক বলেন, ‘চলমান ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে নুবলে ও বিওবিও অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। দাবানল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’

আরব নিউজ জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে মোট ১৯টি জায়গা দাবানলে জ্বলছে। এর মধ্যে ১২টি রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত নুবলে ও বিওবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দাবানলে সরকারি সূত্রে এখনো কোনো প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থার পরিচালক আলিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিওবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

এদিকে স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, দুই শহরেই আগুন ছড়িয়ে পড়েছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি আর চারপাশে ধোঁয়া আর ছাই পড়ে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে দাবানল বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে ভিনা দেল মার শহরের কাছে একাধিক দাবানলে ১৩৮ জনের মৃত্যু হয় বলে জানায় দেশটির সরকারি কৌঁসুলি দপ্তর। সে সময় প্রায় ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X