কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

রান্নাঘরে ২ ঘণ্টা নারীকে পেঁচিয়ে রাখল অজগর

রান্নাঘরে ২ ঘণ্টা নারীকে পেঁচিয়ে রাখল অজগর

সন্ধ্যায় রান্নাঘরে খাবার তৈরি করছিলেন অরম অরুণরোজ। সে সময় ঊরুতে তীব্র ব্যথা অনুভব করেন এই থাই নারী। দেখতে পান একটি বিশাল অজগর তাকে পেঁচাচ্ছে। তৎক্ষণাৎ তিনি বসে পড়েন। তখন চার থেকে পাঁচ মিটার লম্বা সাপটি অরমকে বুক বরাবর পেঁচিয়ে ধরে এবং মেঝেতে ফেলে দেয়। এভাবে তাকে প্রায় দুই ঘণ্টা পেঁচিয়ে ছিল সাপটি। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে এ ঘটনা ঘটে। অরম দেশটির থাইরাত পত্রিকাকে বলেন, মেঝেতে পড়ে যাওয়ার পর আমি সাপটির মাথা ধরি। তবে পাইথন সাপটি আমাকে ছাড়েনি। সেটি কেবল শক্তভাবে পেঁচিয়ে ধরতে থাকে। একপর্যায়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন অরম। পরে তার প্রতিবেশী সেখান দিয়ে যাওয়ার সময় অরমের চিৎকার শুনে কর্তৃপক্ষকে খবর দেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা সেখানে যান। বিষয়টি দেখে কাঠ দিয়ে সাপটির মাথায় আঘাত করেন তারা। এরপর অরমকে ছেড়ে দেয় সাপটি।

খবরে বলা হয়েছে, ওই নারীকে প্রায় দুই ঘণ্টা পেঁচিয়ে ধরে ছিল সাপটি। শেষমেশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X